জেলা প্রশাসন
left_menu_pic
Joomla Slide Menu by DART Creations
left_menu_footer
পটুয়াখালী জেলা তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম

অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত পটুয়াখালী বরিশাল বিভাগের একটি সম্ভাবনাময় জেলা । এর উত্তরে বরিশাল, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে ভোলা এবং পশ্চিমে বরগুনা জেলা অবস্থিত। মেঘনা নদীর পলল ভূমি এবং ছোট ছোট চরাঞ্চল নিয়ে পটুয়াখালী গঠিত । ’’সাগরকন্যা’’ খ্যাত পর্যটন নগরী কুয়াকাটা এ জেলার সবচেয়ে বড় আকর্ষণ । এখানে আছে একই স্থানে দাড়িয়ে সূযোর্দয় এবং সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করার সুযোগ, যা বিশ্বে বিরল । তাই দেশ-বিদেশের হাজারো পর্যটকের কাছে কুয়াকাটা অনন্য। বাঙালী সংস্কৃতির পাশাপাশি উপজাতীয় রাখাইন সম্প্রদায়ের সাংস্কৃতিক ঐতিহ্যও এ জেলাকে করেছে আরো সমৃদ্ধ । প্রাকৃতিক কারণ এবং সমুদ্র নৈকট্যহেতু এ অঞ্চল ঘন ঘন ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের শিকার হয় । তবে, জেলা প্রশাসন বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে সব সময়, পাশে থেকে আন্তরিক সেবায় জয় করেছে দুর্গত মানুষের হৃদয়। বর্তমান গণতান্ত্রিক সরকারের ’’রূপকল্প-২০২১’’ এর লক্ষ্য অর্জন এবং ’’ডিজিটাল বাংলাদেশ’’ প্রতিষ্ঠার অংশ হিসেবে সেবার মান বৃদ্ধি ও প্রশাসনিক কাজে গতিশীলতা আনয়নের জন্য জেলা প্রশাসন এ ওয়েবসাইট খোলার উদ্যোগ নিয়েছে । জেলার অধিবাসীসহ দেশ-বিদেশের হাজারো মানুষ এ উদ্যোগের মাধ্যমে উপকৃত হবে বলে আমরা আশা করছি ।




খবর ও বিজ্ঞপ্তি